ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইরানকে ট্রাম্পের হুমকি
ইরান যদি হামলার জবাব দেয়, তবে তেহরানে আরও বড় ধরনের হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' এই মন্তব্য করেন। খবর আল-জাজিরার।
মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "ইরানের যেকোনো প্রতিশোধের কঠোর জবাব দেওয়া হবে।"
ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, "আজ (শনিবার) রাতে যা দেখা গেছে, তার চেয়েও বেশি শক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যেকোনো প্রতিশোধের জবাব দেওয়া হবে।"
শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা দেন, তার দেশ ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—এই তিনটি পারমাণবিক কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে, এ অভিযানে যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান ব্যবহার করা হয়েছে।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, "আমরা ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে—খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।"
তিনি আরও বলেন, "হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত আট দিনে আমরা যা দেখেছি, তার চেয়েও অনেক বড় ট্র্যাজেডি হবে।"
মার্কিন প্রেসিডেন্ট বলেন, "মনে রাখবেন, এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি আছে। আজ রাতের হামলা ছিল সবচেয়ে কঠিন ও এখন পর্যন্ত সম্ভবত সবচেয়ে মারাত্মক। কিন্তু যদি শান্তি দ্রুত না আসে, তাহলে আমরা নির্ভুলতা, দ্রুততা এবং দক্ষতার সঙ্গে অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাবো।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ