ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফ্যাসিস্টরা দেশটাকে শেষ করে দিয়েছে: বিএনপি মহাসচিব
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে।
শনিবার (২১ জুন) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিগত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। এখন সবাই মিলে দেশ গঠনে পদক্ষেপ নিচ্ছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুইস ব্যাংকে অর্থ জমার পরিমাণ দেখে হতবাক হয়েছেন। তাঁর মতে, এতে প্রমাণ হয়েছে ফ্যাসিস্ট সরকার কতটা লুটপাট করেছে।
তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্টদের হাতে রাষ্ট্রের নির্বাচনব্যবস্থা, প্রশাসন, রাষ্ট্রীয় কাঠামো সবই ধ্বংস হয়েছে। তবে এখন অন্তর্বর্তীকালীন সরকার তা পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করেছে, বলে জানান ফখরুল।
বিগত ১০ মাসে দেশের বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে সন্দিহান ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। তবে তিনি আশ্বস্ত হয়েছেন যখন ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর খবর পান।
ফখরুল বলেন, ছাত্র ও জনতার রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। আমরা প্রাথমিকভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সফল হয়েছি। এখন সবাই মিলে দেশের পুনর্গঠনে কাজ শুরু হয়েছে।
এ সময় তিনি আরও বলেন, দেশকে নতুন করে গড়তে অন্তর্বর্তী সরকারকে সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তি সহযোগিতা করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা