ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
'ভারত হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার ইজরায়েল'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ইসলামিক স্কলার অধ্যাপক ড. আ ম ম আরিফ বিল্লাহ বলেছেন, এশিয়া মহাদেশে ভারত ইজরায়েলের একমাত্র ঘনিষ্ঠ বন্ধু। ইরানে যে ৭৩ জন মোসাদের এজেন্ট পাওয়া গেছে তাদের বেশিরভাগই ভারতীয়। এরাই ইজরায়েলকে তথ্য দিয়েছে, সহযোগিতা করেছে। এই ভারতই হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার ইজরায়েল।
আজ শুক্রবার (২০ জুন) বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজ শেষে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন ও ইরানে বর্বর আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি থেকে এসব কথা বলেন তিনি। ইসলামি ঐক্য ও মুসলিম উম্মাহর পুনর্জাগরণ পরিষদ এই সমাবেশের আয়োজন করে।
তিনি বলেন, ভারত যতদিন দ্বিখণ্ডিত না হবে ততদিন তারা ইজরায়েলি এজেন্ডা পালন করবে। তাদেরকে আলাদা করে ক্ষুদ্রতম রাষ্ট্রে পরিণত করতে হবে। ইজরায়েলের সাথে যুদ্ধ থেমে গেলেও ভারতের সাথে আমাদের যুদ্ধ থেমে যাবে না।
ড. আরিফ বিল্লাহ বলেন, আজকের সমস্ত আরব দেশগুলো মূলত আরেকটা ইজরায়েল। মুসলমানদের জন্য আরব রাষ্ট্রগুলো ইজরায়েলের চেয়েও বড় শত্রু। সৌদি আরব, আমিরাত, কাতার এরাই আজকে আমাদের বড় শত্রু। এরা যদি আজকে মুসলিমদের পক্ষে থাকতো, ঐক্যবদ্ধ থাকতো তাহলে আমেরিকার এত সাহস হতো না ইরানের উপর আক্রমণ করার। মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকার পুতুল হিসেবে ব্যবহার হওয়ার জন্য আমরা নিন্দা জানাই।
তিনি আরও বলেন, আমেরিকার সহযোগিতায় ইজরায়েল বারবার ফিলিস্তিনের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে, আজকে আবার ইরানের উপর হামলা করেছে। কিন্তু দুঃখের বিষয় মুসলিম বিশ্ব আজ নিরব। এরদোয়ান, সালমানসহ মুসলিম বিশ্বের নেতারা আজ নিরব। আরবদেশগুলো আমেরিকার গোলামিকে বরণ করে নিয়েছে। ইজরায়েলের যুদ্ধ মূলত ইরানের সঙ্গে নয়। এই যুদ্ধ আমেরিকার সাথে ইরানের যুদ্ধ।
তিনি বলেন, ইজরায়েল হচ্ছে আমেরিকার একটি সামরিক ঘাঁটি, আমেরিকার অবৈধ সন্তান। এখান থেকে তারা বছরের পর বছর ধরে মুসলমানদের হত্যা করে আসছে। আর আরব দেশের শাসকরা এদেরকে বিমান উপহার দিচ্ছে, তেল উপহার দিচ্ছে, তাদের তোষামোদি করছে। হজ্বের সময় যে ট্রিলিয়ন ডলার সৌদি আরব আয় করে সে টাকা দিয়ে আমেরিকা অস্ত্র কিনছে এবং সেই অস্ত্র দিয়ে আমাদের ভাইদের উপর হামলা করছে। কাজেই আমাদের আর বসে থাকলে হবে না। সমগ্র মুসলিম বিশ্ব থেকে আওয়াজ তুলতে হবে এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রয়োজনে আমেরিকাকে সহায়তাকারী এই আরব রাষ্ট্রগুলোর বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ