ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিসিবি'র এডভাইজার কমিটিতে তিন নতুন উপদেষ্টা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্টস এডভাইজার কমিটিতে নতুন তিনজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বৃহস্পতিবার (১৯ জুন) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন বিসিবির অনুষ্ঠিত বৈঠকে সাখাওয়াত হোসেন, সৈয়দ আবিদ হোসেন সামি এবং ব্যারিস্টার শাইখ মাহাদীকে প্রেসিডেন্টস এডভাইজার কমিটিতে অন্তর্ভুক্ত করেন বোর্ড সভাপতি।
এদের মধ্যে পর্যটন খাতের অভিজ্ঞ ব্যক্তিত্ব সাখাওয়াত হোসেনকে ক্রিকেট পর্যটন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। দেশের পর্যটন উন্নয়নে দীর্ঘদিন কাজ করার পাশাপাশি তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা স্বীকৃতি পেয়েছেন।
ক্রিকেট উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ আবিদ হোসেন সামি, যিনি একজন ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে পরিচিত। ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।
আর আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার শাইখ মাহাদী। তিনি একজন আইন বিশেষজ্ঞ এবং ক্রিকেট প্রশাসনে আইনি পরামর্শদাতা হিসেবে কাজ করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)