ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ভোটের প্রচারণায় থাকছে না পোস্টার: ইসি
নির্বাচনী প্রচারে পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞার বিধান রেখে নির্বাচন কমিশন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে। খসড়া অনুযায়ী পোস্টার ব্যবহারের অনুমতি না থাকলেও ব্যানার, ফেস্টুন ও লিফলেট বিতরণ করতে পারবেন প্রার্থীরা।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) সপ্তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল মো. সানাউল্লাহ।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. সানাউল্লাহ জানিয়েছেন, আসন্ন নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। তবে সীমানা পুনর্নির্ধারণের কাজ এখনও শেষ হয়নি। আগামী সপ্তাহের শেষ নাগাদ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি বলেন, আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে, তবে এর কিছু বিষয় আরপিও (রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার) সংশোধনের ওপর নির্ভর করবে।
নির্বাচনী প্রচারণা সংক্রান্ত বিষয়ে সানাউল্লাহ বলেন, পোস্টার ব্যবহার নিষিদ্ধ থাকবে, তবে ব্যানার, ফেস্টুন ও লিফলেট ব্যবহারের অনুমতি থাকবে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ছবি ব্যবহার করা যাবে এবং বিলবোর্ডের ব্যবহার যুক্ত করা হয়েছে। প্রার্থীরা টি-শার্ট ব্যবহার করতেও পারবে, কিছুটা শিথিলতা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনী প্রচারণার সময়সীমা হবে তিন সপ্তাহ। আর কোনও প্রার্থী যদি কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য হন, তবে প্রার্থিতা চূড়ান্ত হলে তাকে অবশ্যই সে পদ থেকে পদত্যাগ করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস