×

ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

৪৯৫ রানে থামলো বাংলাদেশের প্রথম ইনিংস

২০২৫ জুন ১৯ ১০:৫৩:৩৬

৪৯৫ রানে থামলো বাংলাদেশের প্রথম ইনিংস

১৫১ ওভার শেষে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। লক্ষ্য ছিল অন্তত ৫০০ রানের বড় স্কোর। তবে গতকালের বিকেলের ব্যাটিং ধস আজ তৃতীয় দিনের সকালে পূর্ণতা পেল মাত্র তৃতীয় ওভারেই।

সকালের খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শেষ উইকেট হারায় বাংলাদেশ। নাহিদ রানা ৮ বল খেলে রানের খাতা না খুলেই কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দেন। ফলে দলীয় স্কোরে মাত্র ১১ রান যোগ করেই ইনিংস গুটিয়ে যায় ৪৯৫ রানে।

শেষ উইকেটটি তুলে নেন আসিথা ফার্নান্দো যিনি পুরো ইনিংসে ৪টি উইকেট শিকার করেন। অপর প্রান্তে হাসান মাহমুদ অপরাজিত ছিলেন ৭ রানে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত