ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
গণবিজ্ঞপ্তির পরিবর্তে আসছে ‘শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি’
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বড় ধরনের পরিবর্তন আনছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এখন থেকে আর আলাদাভাবে কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির পর ৭ম টি প্রকাশের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে নতুন বিধিমালায় শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তিই হবে নিয়োগ বিজ্ঞপ্তি।
গত রোববার এনটিআরসিএ সূত্রে জানা যায়, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন কার্যক্রম একত্র করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া এই প্রক্রিয়াটি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছে। এরপর আইন মন্ত্রণালয়ের অনুমোদন পেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হবে।
এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহম্মদ নূরে আলম সিদ্দিকী জানান, নতুন ব্যবস্থায় একটি বিজ্ঞপ্তির মাধ্যমেই নিয়োগ সম্পন্ন হবে। এতে করে নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণদের সবাইকেই শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া সম্ভব হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এটি মূলত বিসিএসের মডেলে তৈরি করা হচ্ছে। যতগুলো পদ থাকবে, ততজন পরীক্ষার্থীকেই উত্তীর্ণ করানো হবে। একই সঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই বয়স গণনা শুরু হবে।
এছাড়া, ‘১৯তম শিক্ষক নিবন্ধন’ নামে আলাদা কোনো বিজ্ঞপ্তি থাকছে না। এখন থেকে সরাসরি ‘শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি’ নামে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
উল্লেখ্য, দেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩০,৮২৬টি। এর মধ্যে স্কুল ১৭,৬৩৪টি, কলেজ ২,৮৬৮টি, মাদ্রাসা ৮,২২৯টি এবং কারিগরি প্রতিষ্ঠান ২,২২২টি। এসব প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএ দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু