ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সারাদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের ৮টি বিভাগেই টানা ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে। এতে সংস্থাটি আশঙ্কা করছে পাহাড়ি এলাকায় ভূমিধসও হতে পারে।
বুধবার (১৮ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এবং আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব সক্রিয় থাকায় ১৮ জুন সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের আটটি বিভাগ: চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহীর কিছু কিছু এলাকায় ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিমি/২৪ ঘণ্টা) বৃষ্টি হতে পারে।
এ ধরনের ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার নগর এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী:
বুধবার (১৯ জুন): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে দমকা হাওয়া-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না।
বৃহস্পতিবার (২০ জুন) একই ধরনের আবহাওয়া বিরাজ করবে, তবে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
শুক্রবার (২১ জুন) উল্লেখিত বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।
শনিবার (২২ জুন) একই ধারা বজায় থাকবে, দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা। দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
রোববার (২৩ জুন) দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকবে। তবে তাপমাত্রায় কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ