ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
আত্মরক্ষার কৌশল শিখছে পুলিশ!
গত বছরের ৫ আগস্টের পর নৈতিক মনোবল ভেঙে পড়েছে বাংলাদেশ পুলিশের। অপরাধী ধরতে বিভিন্ন অভিযানে গিয়ে হামলার শিকার হচ্ছেন তারা। এমতাবস্থায় পুলিশ সদস্যদের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃক আত্মরক্ষা প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ জুন) বিকেলে জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু কোর্সের উদ্বোধন করেন।
এ সময় পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “মার্শাল আর্ট আত্মরক্ষার জন্য অত্যন্ত কার্যকরী ও প্রয়োজনীয় কৌশল। মাঠ পর্যায়ে পুলিশি দায়িত্ব পালনকালে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে নিরাপদ রেখে সরকারি দায়িত্ব পালনে শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা অত্যন্ত সহায়ক হবে।”
পুলিশ সুপার আরও বলেন, “পর্যায়ক্রমে চট্টগ্রাম জেলা পুলিশের সব কর্মরত সদস্যদের এই প্রশিক্ষণ প্রদান করা হবে। এতে পুলিশের কর্মস্পৃহা বৃদ্ধি পাবে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেও প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘Chittagong Chinese Martial Art Wushu Academy’-এর প্রধান প্রশিক্ষক, অন্যান্য প্রশিক্ষকবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশিক্ষণরত পুলিশ সদস্যরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)