ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
১৮ মাস পর শান্তর টেস্ট সেঞ্চুরি
২০১৩ সালটা নাজমুল হোসেন শান্ত’র জন্য ছিল স্মরণীয় বছর। বিশেষ করে সাদা পোশাকে। ওই সময়ে শান্ত টেস্টে তিনটি সেঞ্চুরি পেয়েছিলেন। পরের বছর সেঞ্চুরি তো দূরের কথা তার ব্যাটিং গড়ই ছিল মাত্র ২১.১৩। তবে ২০২৫ সালে জিম্বাবুয়ে সিরিজে ফরম্যাটটিতে পুরোনো ছন্দে ফেরার ইঙ্গিত দেন বাংলাদেশ অধিনায়ক। যদিও সেঞ্চুরির অপেক্ষাটা ক্রমেই বাড়ছিল। ১৮ মাস পর আজ (মঙ্গলবার) শ্রীলঙ্কার বিপক্ষে তিনি সেই হতাশা ঝেড়ে ফেলেছেন।
লঙ্কানদের বিপক্ষে গল স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুটা ভালো না হলেও চতুর্থ উইকেটে শান্ত ও মুশফিকুর রহিম মিলে বেশ ভালোভাবেই সফরকারীদের ছন্দে ফিরিয়েছেন। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেছেন শান্ত। তিনি ম্যাজিক ফিগার পূর্ণ করেছেন ২০২ বলে ১১টি চার ও এক ছক্কার বাউন্ডারিতে।
কেবল টেস্টেই নয়, সবমিলিয়ে আন্তর্জাতিক ম্যাচে শান্তকে আরেকটি সেঞ্চুরি পেতে ১৫ মাস অপেক্ষা করতে হয়েছে। এর আগে তিনি সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন এই লঙ্কানদেরই বিপক্ষে, গত বছরের মার্চে হওয়া সেই ম্যাচটি ছিল ওয়ানডে ফরম্যাটে। আর টেস্টে তিনি শেষ সেঞ্চুরি করেন ২০২৩ নভেম্বরে, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এ নিয়ে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পেলেন শান্ত, সবমিলিয়ে ষষ্ঠ।
আরেক প্রান্তে থাকা মুশফিকুর রহিমও আছেন সেঞ্চুরির পথে। তিনি অপরাজিত আছেন ৮৭ রানে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৩৪ রান। চতুর্থ উইকেটে শান্ত-মুশফিক ১৮৯ রান যোগ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস