ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
শান্ত-মুশফিকের ফিফটি, স্বস্তিতে বাংলাদেশ
গলের ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও প্রথম সেশনেই বিপাকে পড়ে বাংলাদেশ। মাত্র ৮ বলের ব্যবধানে দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। তখনই হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। চাপের মুহূর্তে এই দুই ব্যাটার গড়ে তোলেন দৃঢ় এক জুটি যা বাংলাদেশকে ফিরিয়ে আনে খেলায়।
চতুর্থ উইকেটে শান্ত ও মুশফিক যোগ করেন শতরান যা আসে ৩১.১ ওভারে। দুজনই তুলে নেন নিজেদের ফিফটি—শান্ত ক্যারিয়ারের ষষ্ঠ আর মুশফিক ২৮তম। বিশেষ করে মুশফিকের এই ইনিংসটা ছিল প্রত্যাবর্তনের প্রতিচ্ছবি। ২০২৪ সালের আগস্টের পর এই প্রথম ফিফটি পেলেন তিনি। এর আগে টানা ১৩ ইনিংসে পঞ্চাশ ছুঁতে পারেননি।সর্বশেষ বড় ইনিংস ছিল পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের সেই দুর্দান্ত ইনিংসটি।
প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া দলটা এখন শান্ত-মুশফিকের জুটিতে খুঁজে পাচ্ছে নতুন আশার আলো। নিখুঁত ও ইতিবাচক ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বোলারদের কোনো সুযোগ দেননি তারা। এই জুটিতে ভর করে বাংলাদেশ এখন বড় স্কোরের দিকে তাকিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)