ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
বি'স্ফোরক মামলায় বিএনপির ৯ নেতা খালাস
রাজধানীর সূত্রাপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আদালত বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী-সহ নয়জন নেতাকে বেকসুর খালাস দিয়েছেন।
সোমবার (১৬ জুন) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪-এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক মামলার রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আসামিদের খালাস দেন।
খালাসপ্রাপ্ত অন্য নেতাদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, বিএনপি নেতা কাজী আবুল বাশার, নজরুল ইসলাম খান টিপু, এম এ সৈয়দ মন্টু, আ. সাত্তার এবং মো. সালাউদ্দিন।
আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী জানান, মামলাটি সাক্ষ্যগ্রহণের পর্যায় থেকেই দুর্বল ছিল। আদালত প্রমাণের ঘাটতির কারণে মামলাটি নিষ্পত্তি করে আসামিদের খালাস দিয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ১০ নভেম্বর ১৮ দলীয় জোটের ডাকা হরতালের সময় সূত্রাপুর এলাকায় একটি লেগুনায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে গাড়িতে থাকা পাঁচজন দগ্ধ হন। ঘটনার পরদিন পুলিশের উপ-পরিদর্শক নয়ন ফারকুন বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকা-সহ ১০ জনকে আসামি করা হয়।
২০১৯ সালের ২১ মে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আনোয়ার আলম আজাদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে সাদেক হোসেন খোকার মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)