ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
চার দেশ মিলে ‘ই*সলামিক আর্মি’ গঠনের প্রস্তাব
মধ্যপ্রাচ্যে একটি সম্মিলিত ‘ইসলামিক আর্মি’ গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির মতে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ককে সঙ্গে নিয়ে এই যৌথ বাহিনী গঠন সম্ভব।
ইরানের প্রভাবশালী নেতা মহসেন রেজাই জানান, প্রস্তাবিত এই সেনাবাহিনী গঠিত হলে এটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারবে। ইরান বলছে, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলে আত্মরক্ষার জন্যই এই পদক্ষেপ প্রয়োজন।
বিশ্লেষকরা মনে করছেন, ইসলামিক সেনাবাহিনী গঠনের উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এতে বিদ্যমান সংঘাত আরও জটিল ও বিস্তৃত হওয়ার আশঙ্কাও রয়েছে।
এদিকে, ইরান আবারও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবারের ওই হামলায় তেল আবিব ও হাইফা শহরে অন্তত পাঁচজন নিহত এবং অনেক আহত হয়েছেন। বিস্ফোরণে ঘরবাড়িতে আগুন ধরে যায় এবং একটি বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়।
এই হামলায় যুক্তরাষ্ট্রের দূতাবাসও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আশপাশের প্রায় সাত লাখ মার্কিন নাগরিককে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনার জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি যুক্তরাষ্ট্রের ঘাঁটি বা স্বার্থে কোনো আঘাত আসে তবে ওয়াশিংটন সর্বশক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাবে।
তথ্য : ডেইলি মেইল, আল জাজিরা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)