ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কদর কমেছে ‘জেড’ ক্যাটাগরি শেয়ারের
দীর্ঘ ১০ দিন ঈদুল আজহার ছুটির পর আজ রবিবার (১৫ জুন) খুলেছে দেশের শেয়ারবাজার। এদিন লেনদেনের শুরুতে বাজারে এক ধরনের আতঙ্ক থাকলেও কিছুক্ষণ পরই তা কেটে যায়। দিনভর উভয় বাজারে চাঙ্গা প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।
তবে চাঙ্গা প্রবণতায়ও এদিন ‘জেড’ ক্যাটাগরির শেয়ারের কদর কমতে দেখা গেছে। যার ফলে এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর কমার শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টিই ছিল ‘জেড’ ক্যাটাগরির। স্টকনাও এ তথ্য জানিয়েছে।
কোম্পানিগুলো হলো- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আনলিমা ইয়ার্ন, শ্যামপুর সুগার, নূরানী ডাইং, জুট স্পিনার্স, আলিফ ম্যানুফ্যাকচারিং, উত্তরা ফাইন্যান্স, নিউলাইন ক্লোথিংস এবং ফ্যামিলি টেক্স বিডি।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৮.৫৮ শতাংশ দর কমে দাঁড়িয়েছে ২১ টাকা ৩০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা বা ৬.৯১ শ শতাংশ দর কমেছে আনলিমা ইয়ার্নের। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২০ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর কমেছে শ্যামপুর সুগারের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৭০ পয়সা বা ৬.৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২৫ টাকা ৩০ পয়সায়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- নূরানী ডাইংয়ের ২০ পয়সা বা ৬.২৫ শতাংশ, জুট স্পিনার্সের ১১ টাকা ৪০ পয়সা বা ৫.৪৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৩০ পয়সা বা ৫ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৫০ পয়সা বা ৪.৯০ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৩০ পয়সা বা ৪.৬৯ শতাংশ এবং ফ্যামিলিটেক্স বিডির ১০ পয়সা বা ৪.৩৬ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা