ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
যুদ্ধের আতঙ্ক কাটিয়ে সুবাতাস শেয়ারবাজারে
ঈদুল আজহার ১০ দিনের দীর্ঘ ছুটির পর আজ (১৫ জুন) আবারও লেনদেন শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এমন সময়ে লেনদেন শুরু হয়েছে, যখন দেশীয় রাজনীতিতে নতুন আশার সঞ্চার হয়েছে, অথচ আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়ছে যুদ্ধাশঙ্কার ঘনঘটা। এই দুই বিপরীতমুখী ঘটনার প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এর ফলে লেনদেনের শুরুতেই সূচকের পতন ঘটে। কিন্তু তার স্থায়িত্ব ছিল ৩০ মিনিটের মত।
এদিকে, ঈদের আগের শেষ কার্যদিবসের উত্থানের ধারাবাহিকতা বজায় রেখে দীর্ঘ ছুটিশেষে আজ লেনদেন হয়েছে শেয়ারবাজারে। যদিও লেনদেনের শুরুতে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছিল, যে কারণে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী ছিল না। ৩০ মিনিট পরেই সূচকের তীর উপরের দিকে উঠতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এর ফলে দেশের উভয় শেয়ারবাজারে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও কিছুটা বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ (১৫ জুন) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭২৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৮.৬৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৯.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৭১.৫৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৫টির দর বেড়েছে, ১৭৯টির দর কমেছে এবং ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ২৬৩ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২২৪ কোটি ৪৯ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৩৮ কোটি ৫২ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১টির, কমেছে ৫৩টির এবং পরিবর্তন হয়নি ২২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৫.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৮৫.৩২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪৮.৬৩ পয়েন্ট বেড়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)