ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সচিবালয়ের করিডোরে ঈদের আমেজ
ঈদুল আজহার দীর্ঘ ১০ দিনের ছুটি শেষে আজ রবিবার খুলেছে সচিবালয়। ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের মধ্যে এখনও বিরাজ করছে ঈদের আমেজ।
সকাল থেকেই বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে দেখা গেছে, কর্মদিবসের শুরুতে সহকর্মীদের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সবাই। কেউ কেউ গল্পে মেতে উঠেছেন। এতে সচিবালয়ের করিডোরজুড়ে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।
তথ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, স্বাস্থ্য, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ে ছিল একই চিত্র।
গাড়ি রাখার স্থানগুলো অন্যান্য দিনের মতোই গাড়িতে পূর্ণ ছিল। তবে সচিবালয়ের করিডোর ও লিফটের সামনে তুলনামূলকভাবে ভিড় কিছুটা কম লক্ষ্য করা গেছে।
প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস ছিল ৪ জুন। এরপর ৫ জুন থেকে শুরু হয় ঈদের ছুটি যা চলে ১৪ জুন পর্যন্ত। এর আগে ৬ মে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়। সেই সঙ্গে ঈদের আগে দুটি শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়। সবমিলিয়ে টানা ১০ দিনের ছুটি কাটিয়ে আজ থেকে সচিবালয়ে শুরু হলো স্বাভাবিক কার্যক্রম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল