ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আবারও বেড়েছে সোনার দাম
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার ভরিপ্রতি ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা। এই মূল্য রবিবার (১৫ জুন) থেকে কার্যকর হবে।
শনিবার (১৪ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশের বাজারেও তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পেয়েছে। ফলে সার্বিক দিক বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে, সর্বশেষ ৫ জুন সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার মূল্য দাঁড়ায় ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা।
তবে সোনার দামে পরিবর্তন এলেও রুপার মূল্য অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে বাজুস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ