ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ১৬৯
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৯ জন রোগী, যার মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১০১ জন।
শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে, ১৩ জুন একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু ঘটে, যা চলতি বছরের সর্বোচ্চ একদিনের মৃত্যুর সংখ্যা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশন ছাড়া) ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, ঢাকা বিভাগে ৫ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯ জন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময় ৬৬ জন রোগী হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন। এ পর্যন্ত ২০২৪ সালে মোট ৫ হাজার ৭৭ জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন।
১৪ জুন পর্যন্ত এ বছর মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৭৩৯ জন, যাদের মধ্যে ৫৯.৩ শতাংশ পুরুষ ও ৪০.৭ শতাংশ নারী। এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৯ জনের মৃত্যু হয়েছে।
২০২৪ সালের শুরু থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক লাখ এক হাজার ২১৪ এবং মোট মৃত্যু ৫৭৫ জন। এর আগের বছর, ২০২৩ সালে, ডেঙ্গুতে মোট ১,৭০৫ জনের মৃত্যু হয় এবং ওই বছর হাসপাতালে ভর্তি হয়েছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)