ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ইতিহাস গড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা
লর্ডসে দক্ষিণ আফ্রিকার ইতিহাস গড়ার দিন। ২০২৫ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বৈশ্বিক টেস্ট শিরোপা জিতল প্রোটিয়ারা। বহু প্রতীক্ষিত এই জয়ে শেষ হলো তাদের ‘চোকার’ তকমার দুঃস্বপ্ন।
২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ২১৩/২। হাতে ছিল ৮ উইকেট এবং সময় দুই দিন। তবে ইতিহাস আর পরিসংখ্যান দেখে অনেকেই নিশ্চিত হতে পারেননি। কারণ নকআউট ম্যাচে দক্ষিণ আফ্রিকার হার ১৪ বার টানা!
চতুর্থ দিন সকালে অধিনায়ক টেম্বা বাভুমা (৬৬) দ্রুতই ফেরেন, এরপর স্টাবসও ফিরে গেলে কিছুটা শঙ্কা তৈরি হয়। কিন্তু এক প্রান্তে দাঁড়িয়ে আগাগোড়া দলকে টেনে নিয়ে যান এইডেন মার্করাম। তার ২০৭ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংসেই নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার জয়। শেষ পর্যন্ত জয় থেকে মাত্র ৬ রান দূরে থাকতেই আউট হন তিনি, তবে এর আগেই কাজের কাজটি করে ফেলেছেন। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তিনিই।
এর আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ২১২ রান, জবাবে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় মাত্র ১৩৮ রানে। দ্বিতীয় ইনিংসে ২০৭ রানে গুটিয়ে যায় অজিরা, ফলে ২৮২ রানের লক্ষ্য দাঁড়ায় প্রোটিয়াদের সামনে, যা ৫ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় তারা।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে এটি এক যুগান্তকারী সাফল্য, যেখানে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন মার্করাম আর সাহসিকতায় ভরপুর পারফরম্যান্স দিয়েছেন গোটা দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস