ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
দুই হাজার কোটি টাকার ক্যাশ ডিভিডেন্ড দেবে ১৪ ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৪ ব্যাংক তাদের বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড হিসেবে প্রায় দুই হাজার কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকগুলো হলো: ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং উত্তরা ব্যাংক।
এই ১৪ ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য মোট ১ হাজার ৯৪০ কোটি ১৪ লাখ ৬১ হাজার ৫২৬ টাকার ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই ও ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক এশিয়া
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বর্তমানে ব্যাংকটির শেয়ার সংখ্যা ১২৮ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৫৪৬টি। ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মাধ্যমে বিনিয়োগকারীরা পাবেন ১২৮ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৫৪৬ টাকা।
ব্র্যাক ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বর্তমানে ব্যাংকটির শেয়ার সংখ্যা ১৯৯ কোটি ৯ লাখ ২৬ হাজার ১৬৭টি। ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মাধ্যমে বিনিয়োগকারীরা পাবেন ২৪৮ কোটি ৮৬ লাখ ৫৭ হাজার ৭০৯ টাকা।
সিটি ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১২.৫০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বর্তমানে ব্যাংকটির শেয়ার সংখ্যা ১৫২ কোটি ১২ লাখ ২২ হাজার ৬৯টি। ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মাধ্যমে বিনিয়োগকারীরাপাবেন ১৯০ কোটি ১৫ লাখ ২৭ হাজার ৫৮৬ টাকা।
ঢাকা ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বর্তমানে ব্যাংকটির শেয়ার সংখ্যা ১০০ কোটি ৬৬ লাখ ২ হাজার ২৩৮টি। ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মাধ্যমে বিনিয়োগকারীরাপাবেন ৫০ কোটি ৩৩ লাখ ১ হাজার ১১৯ টাকা।
ডাচ-বাংলা ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ডে ঘোষণা করেছে। বর্তমানে ব্যাংকটির শেয়ার সংখ্যা ৯৬ কোটি ৬৭ লাখ ১ হাজার ১৩৯টি। ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মাধ্যমে বিনিয়োগকারীরাপাবেন ৯৬ কোটি ৬৭ লাখ ১ হাজার ১৩৯ টাকা।
ইস্টার্ন ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ১৭.৫০ শতাংশ স্টকসহ মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বর্তমানে ব্যাংকটির শেয়ার সংখ্যা ১৫৯ কোটি ৫৮ লাখ ১৩ হাজার ৩৮৮টি। ১৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মাধ্যমে বিনিয়োগকারীরাপাবেন ২৭৯ কোটি ২৬ লাখ ৭৩ হাজার ৪২৯ টাকা।
যমুনা ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ এবং ৬.৫০ শতাংশ স্টকসহ মোট ২৪ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বর্তমানে ব্যাংকটির শেয়ার সংখ্যা ৯৩ কোটি ৯৩ লাখ ৩৭ হাজার ৬৩০টি। ১৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মাধ্যমে বিনিয়োগকারীরাপাবেন ৬১ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৪৬০ টাকা।
মিডল্যান্ড ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশসহ মোট ৬ শতাংশ ডিভিডেন্ডে ঘোষণা করেছে। বর্তমানে ব্যাংকটির শেয়ার সংখ্যা ৬৫ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার ৮৪৫টি। ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের বিনিয়োগকারীরাপাবেন ১৯ কোটি ৭৬ লাখ ৫৭ হাজার ৯৫৪ টাকা।
এনসিসি ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ব্যাংকটির শেয়ার সংখ্যা ১১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৯৬টি। ১.৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের বিনিয়োগকারীরাপাবেন ১৪৪ কোটি ৩৫ লাখ ৫০ হাজার ২৫ টাকা।
প্রাইম ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ এবং ২.৫০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বর্তমানে ব্যাংকটির শেয়ার সংখ্যা ১১৬ কোটি ৫ লাখ ৯০ হাজার ৫৬৩টি। ১.৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মাধ্যমে বিনিয়োগকারীরা পাবেন ২০৩ কোটি ১০ লাখ ৩৩ হাজার ৪৮৫ টাকা।
পূবালী ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১২.৫০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বর্তমানে ব্যাংকটির শেয়ার সংখ্যা ১৩০ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৮৬৯টি। ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মাধ্যমে বিনিয়োগকারীরা পাচ্ছে ১৬২ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৩৮৫ টাকা।
শাহজালাল ইসলামী ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডে ঘোষণা করেছে। বর্তমানে ব্যাংকটির শেয়ার সংখ্যা ১১১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৩৫১টি। ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মাধ্যমে বিনিয়োগকারীরা পাবেন ১১১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৩৫১ টাকা।
ট্রাস্ট ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৭.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বর্তমানে ব্যাংকটির শেয়ার সংখ্যা ৯৯ কোটি ৪০ লাখ ৭৯ হাজার ৪৮২টি। ৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মাধ্যমে বিনিয়োগকারীরা পাবেন ৭৪ কোটি ৫৫ লাখ ৫৯ হাজার ৬১২ টাকা।
উত্তরা ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ১৭.৫০ শতাংশ স্টকসহ মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বর্তমানে ব্যাংকটির শেয়ার সংখ্যা ৯৭ কোটি ২ লাখ ৬৮ হাজার ৮৭২টি। ১৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মাধ্যমে বিনিয়োগকারীরা পাবেন ১৬৯ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৫২৬ টাকা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা