ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
কোচ কাবরেরাকে বরখাস্তের দাবি
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলের হারের পর আবারও বিতর্কের কেন্দ্রে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। ঘরের মাঠে এমন হারের পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন সমর্থকরা। অনেকেই স্প্যানিশ এই কোচকে আর দলে দেখতে চান না।
শনিবার (১৪ জুন) রাজধানীর রাওয়া ক্লাবে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের অন্যান্য সদস্যরা। এই আলোচনায় জাতীয় দল কমিটির সদস্য শাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন সরাসরি কাবরেরার পদত্যাগ দাবি করেন।
তিনি বলেন, জাতীয় দল কমিটির একজন সদস্য হিসেবে আমি কাবরেরার পদত্যাগ চাই। আজকের আলোচনায় এসেছি কোচকে সরানোর দাবি নিয়েই। তাকে সরিয়ে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চাই।
তবে এখনই কাবরেরার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাফুফে। কারণ, তার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত। ফলে চুক্তি ভঙ্গ করে কোচকে বরখাস্ত করলে ফেডারেশনকে ক্ষতিপূরণ দিতে হতে পারে।
ফেডারেশন সূত্রে জানা গেছে, আপাতত তাকে বরখাস্ত করা হচ্ছে না। তবে জাতীয় দল কমিটির পরবর্তী সভায় সিঙ্গাপুর ম্যাচে দলের ব্যর্থতা নিয়ে জবাবদিহি করতে হবে কাবরেরাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)