ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
নির্বাচনের তারিখ নিয়ে যা বললেন নিরাপত্তা উপদেষ্টা
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) খুব দ্রুতই নির্বাচনের তারিখ ঘোষণা করবে।
শুক্রবার (১৩ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আলোচিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খলিলুর রহমান বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কেউ যদি সমস্যা দেখে, তাহলে সেটি ভুল দেখছে। আমরা দুপক্ষই যৌথ বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করেছি। আশা করছি, নির্বাচন কমিশন শিগগিরই তারিখ জানাবে।
নির্বাচনী রূপরেখায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা বা বিগত হত্যাকাণ্ডের বিচার কতটা প্রভাব ফেলবে- জানতে চাইলে খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, সংস্কার ও বিচার-সংক্রান্ত বিষয়গুলো যৌথ বিবৃতিতে অন্তর্ভুক্ত আছে। আমরা মোটামুটি আত্মবিশ্বাসী যে, নির্বাচনের আগেই এসব বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল