ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
৩৭০ রানের লক্ষ্য তাড়া করে ইতিহাস গড়ল নেদারল্যান্ডস
আধুনিক ক্রিকেটের আগ্রাসী যুগে ওয়ানডে ও টেস্ট ফরম্যাটেও ব্যাটসম্যানদের খেলার ধরণে এসেছে বিপুল পরিবর্তন। ওয়ানডেতে এখন ৪০০ রানের ইনিংস আর বিরল কিছু নয়—এখন পর্যন্ত এমন স্কোর হয়েছে ২৮ বার। এমনকি আইসিসির সহযোগী দেশগুলোও এ ধরনের রানের কাছাকাছি পৌঁছে যাচ্ছে।
শুক্রবার (১৩ জুন) স্কটল্যান্ডের ডান্ডিতে বিশ্বকাপ লিগ–২ এর অধীনে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে ইতিহাস গড়ল নেদারল্যান্ডস। স্বাগতিক স্কটল্যান্ড আগে ব্যাট করে ৩৬৯ রান তোলে, যা সহযোগী দেশের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে ব্যাটিংয়ে নেমে স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন নেদারল্যান্ডস রীতিমতো রেকর্ড ভেঙে জয় ছিনিয়ে নেয়।
স্কটল্যান্ডের ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার জর্জ মুনসি। বাঁহাতি এই ব্যাটার ১৫০ বলে ১৯১ রানের ইনিংস খেলেন, যা সহযোগী দেশের ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থেমে যান তিনি। ইনিংসজুড়ে মুনসি মারেন ১৪টি চার ও ১১টি ছক্কা। ম্যাথু ক্রস করেন ৫৯ রান। শেষ পর্যন্ত স্কটল্যান্ড থামে ৬ উইকেটে ৩৬৯ রানে।
নেদারল্যান্ডসের সামনে তখন ইতিহাস গড়ার চ্যালেঞ্জ। এর আগে কোনো সহযোগী দেশ এত বড় রান তাড়া করে জিততে পারেনি। ২০১১ বিশ্বকাপে আয়ারল্যান্ড ৩২৯ রান তাড়া করে ইংল্যান্ডকে হারিয়েছিল—সেটিই ছিল রেকর্ড। এবার নেদারল্যান্ডস সেটি ছাড়িয়ে গেল।
ডাচদের হয়ে ওপেনার ম্যাক্স ও’দাউদ খেলেন ১৩০ বলে ১৫৮ রানের অসাধারণ ইনিংস। তিনি হাঁকান ১২টি চার ও ৪টি ছক্কা। এটিই ছিল ইনিংসের মেরুদণ্ড। ও’দাউদের সঙ্গে বলার মতো অবদান রাখেন তেজা নিদামানুরু (৫১), নোয়াহ ক্রোয়েস (৫০) ও মিকায়েল লেভিট (৪৪)। দলীয় প্রচেষ্টায় ৪ বল ও ৪ উইকেট হাতে রেখেই ৩৭০ রানের লক্ষ্য পেরিয়ে যায় নেদারল্যান্ডস। স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সাফইয়ান শরিফ।
এই ম্যাচে প্রথমবারের মতো কোনো ওয়ানডেতে সহযোগী দেশের দুই ব্যাটসম্যানই একই ম্যাচে ১৫০-এর বেশি রানের ইনিংস খেলেন।
ওয়ানডে ইতিহাসে লক্ষ্য তাড়ায় এটি তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। এর আগে কেবল দক্ষিণ আফ্রিকাই ৪৩৫ (২০০৬) ও ৩৭২ (২০১৬) রানের লক্ষ্য সফলভাবে তাড়া করে জয় পেয়েছিল—দুবারই প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া।
উল্লেখ্য, নেদারল্যান্ডস এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৭৪ রান তাড়া করে ম্যাচ ড্র করেছিল। তবে এবার তারা জয় তুলে নিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)