ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
'প্রতিবছর ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন কমছে'
প্রতিবছর দেশে গ্যাস উৎপাদন গড়ে ২০০ মিলিয়ন ঘনফুট করে হ্রাস পাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ অবস্থায় গ্যাস আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিচ্ছে সরকার।
শুক্রবার (১৩ জুন) সকালে সিলেটের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ৭ নম্বর কূপসহ অন্যান্য স্থাপনা পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, “যেসব এলাকায় গ্যাস উত্তোলন হচ্ছে, সেসব এলাকাতেও নতুন সংযোগ দেওয়া হবে না। পরিবর্তে কম দামে এলপিজি সরবরাহ করা হবে। কারণ, বাসাবাড়ির পাইপলাইনে গ্যাস ব্যবহারে ব্যাপক অপচয় হয়। এই অপচয় রোধে আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ রাখার অবস্থানে সরকার অটল।”
ফাওজুল কবির আরও জানান, সিলেট গ্যাস ফিল্ডের দুটি কূপ থেকে অতিরিক্ত ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এ ধরণের উদ্যোগ দেশের অভ্যন্তরীণ গ্যাস উৎপাদনে আস্থা ফেরাবে বলেও মনে করেন তিনি।
প্রসঙ্গত, গ্যাস উৎপাদন হ্রাসের ফলে দেশে বাড়তি চাহিদা মেটাতে প্রতিবছর বিপুল পরিমাণ এলএনজি আমদানি করতে হচ্ছে, যার প্রভাব পড়ছে জাতীয় বাজেট ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে। সরকার তাই এখন স্থানীয় উৎস থেকে গ্যাস উত্তোলনের ওপর আরও গুরুত্ব দিচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী