ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বিমান দুর্ঘটনা নিয়ে যা বললেন মোদি
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। এতে ২৪২ জন আরোহী ছিলেন।
দুর্ঘটনার পর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেলে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আহমেদাবাদের বিমান দুর্ঘটনা আমাদের মর্মাহত করেছে। এটি ভাষায় প্রকাশ করার মতো নয়। ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনায় মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে আমার যোগাযোগ অব্যাহত রয়েছে।”
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও এক্সে শোক প্রকাশ করে লিখেছেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকাহত। তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা ও আহতদের চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য গ্রিন করিডরের ব্যবস্থা এবং হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ফ্লাইটটি ছিল এয়ার ইন্ডিয়ার এআই ১৭১। বোয়িং ৭৮৭-৮ কুইকজেট সিরিজের বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক অভিমুখে যাত্রা করেছিল। তবে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই তা বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত হওয়ার আগে পাইলটরা ‘মে ডে কল’ নামে জরুরি সংকেত পাঠালেও পরবর্তীতে আর তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভারতের বেসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, সংকেত পাঠানোর পরপরই রাডার থেকে বিমানটি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডীয় এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন।
উদ্ধার কার্যক্রমের জন্য গান্ধীনগর থেকে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর (এনডিআরএফ) তিনটি দল পাঠানো হয়েছে, প্রতিটি দলে রয়েছেন ৩০ জন করে সদস্য। ভাদোদরা থেকেও আরও তিনটি দল ঘটনাস্থলে পৌঁছাতে রওনা হয়েছে।
এ দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ