ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
বিশ্ববাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার (১২ জুন) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬০ দশমিক ২৯ ডলারে, যা গত ৫ জুনের তুলনায় সর্বোচ্চ। একই দিনে ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৩৮০ ডলারে লেনদেন হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্বর্ণের এই ঊর্ধ্বগতির পেছনে রয়েছে বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা, ডলারের মান ওঠানামা এবং যুক্তরাষ্ট্রের সুদের হার নির্ধারণ নিয়ে অনিশ্চয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রেক্ষিতে ১৭-১৮ জুন অনুষ্ঠিতব্য ফেডারেল রিজার্ভের বৈঠকের আগে বিনিয়োগকারীরা নজর রাখছেন প্রযোজক মূল্য সূচকের দিকে।
বিশ্ববাজারের প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) টানা দুইবার স্বর্ণের দাম বাড়িয়েছে। সর্বশেষ ৫ জুন ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা, যা ৬ জুন থেকে কার্যকর রয়েছে।
বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকায়। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৪৯ টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ