ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
যমুনা নদীর তীর থেকে ১১টি মর্টার শেল উদ্ধার
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর তীরবর্তী এলাকা থেকে ১১টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, এগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের সামরিক অস্ত্র। মরিচা ধরা অবস্থায় শেলগুলো মাটিতে পড়ে ছিল। কিছু শেলের গায়ে জং ধরেছে, আবার কিছু শেলের ভেতরের অংশ ছিল ফাঁপা।
বুধবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার পাটিতাপাড়া এলাকা থেকে শেলগুলো উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মো. শাহাদত নামের এক ব্যক্তি যমুনা নদীর পাড়ে মাছ ধরতে গিয়ে হঠাৎ অস্বাভাবিক বস্তুগুলোর খোঁজ পান। আতঙ্কিত হয়ে তিনি স্থানীয়দের খবর দেন। পরে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করে এবং পুলিশকে জানায়। পুলিশ গিয়ে মর্টার শেলগুলো উদ্ধার করে সেগুলো সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিয়ে যায়।
এলাকাবাসীর ভাষ্য, উদ্ধারকৃত শেলগুলো মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মারক হতে পারে। তারা মনে করেন, ১৯৭১ সালে পাটিতাপাড়া ও মাটিকাটা এলাকাজুড়ে পাকিস্তানি বাহিনীর একটি যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছিল এবং সেখান থেকেই এসব অস্ত্র থেকে থাকতে পারে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে শেলগুলো মুক্তিযুদ্ধের সময়ের। অধিকাংশ শেলেই বিস্ফোরক উপাদান নেই। উদ্ধারকৃত সব শেল সেনা ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী