ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
জনসচেতনতায় স্বাস্থ্য অধিদপ্তরের ১১ দফা নির্দেশনা
বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন উপধরনের সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশেও সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১১ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (১১ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এ নির্দেশনাগুলো তুলে ধরেন।
তিনি বলেন, "করোনাভাইরাসের একাধিক নতুন সাব-ভ্যারিয়েন্ট ইতোমধ্যে শনাক্ত হয়েছে। ফলে দেশে ভাইরাসজনিত সংক্রমণের হার আবারও বাড়ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এই সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় স্থল, নৌ ও বিমানবন্দরে আইএইচআর ডেস্কে নজরদারি বাড়াতে বলা হয়েছে।"
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া করণীয়গুলো নিচে তুলে ধরা হলো:
জনসাধারণের জন্য নির্দেশনা:
- জনসমাগম এড়িয়ে চলুন এবং মাস্ক বাধ্যতামূলকভাবে পরুন
- শ্বাসতন্ত্রজনিত সংক্রমণ প্রতিরোধে নিয়মিত মাস্ক ব্যবহার করুন
- হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখুন
- ব্যবহৃত টিস্যু নিরাপদভাবে ফেলে দিন
- নিয়মিত ২০ সেকেন্ড ধরে সাবান ও পানি বা স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে
- অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন
- আক্রান্ত ব্যক্তির সঙ্গে কমপক্ষে ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখুন
উপসর্গযুক্ত ও সন্দেহভাজনদের জন্য পরামর্শ:
- উপসর্গ দেখা দিলে বাড়িতে বিশ্রামে থাকুন
- রোগীকে মাস্ক পরার বিষয়ে উৎসাহ দিন
- সেবাদানকারী ব্যক্তিরাও মাস্ক পরিধান করুন
- প্রয়োজনে আইইডিসিআর (০১৪০১-১৯৬২৯৩) বা স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩)-এ যোগাযোগ করুন
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও জানান, করোনা মোকাবিলায় সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে রয়েছে আরটি-পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষা, টিকা সরবরাহ, চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও অক্সিজেন সংরক্ষণ এবং কোভিড হাসপাতাল প্রস্তুত রাখা। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় পর্যাপ্ত পিপিই, কেএন৯৫ মাস্ক ও ফেস শিল্ডও মজুত আছে।
এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থাও এই প্রস্তুতিতে সম্পৃক্ত রয়েছে বলে জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ