ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
আইসিসি হল অব ফেমে সানা মীর
সানা মীর আইসিসি হল অব ফেমে জায়গা করে নিয়েছেন। তিনি পাকিস্তানের কিংবদন্তি অফ-স্পিনিং অলরাউন্ডার। তাকে এই মর্যাদাপূর্ণ তালিকায় প্রবেশকারী প্রথম পাকিস্তানি নারী ক্রিকেটার হিসেবে পরিচিতি দিয়েছে। তিনি পাকিস্তানের অষ্টম ক্রিকেটার (৭ জন পুরুষ কিংবদন্তির পর) হিসেবে এই সম্মান অর্জন করলেন।
প্রায় ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সানা ছিলেন পাকিস্তান নারী ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি টানা আট বছর পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে পাকিস্তান ২০১০ ও ২০১৪ সালের এশিয়ান গেমসে দু'টি স্বর্ণপদক জয়লাভ করে।
সানা মীরের ক্যারিয়ারে রয়েছে একাধিক রেকর্ড; ২০১৮ সালে তিনি আইসিসি ওডিআই বোলিং র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসেন এবং ১৫১ উইকেট নিয়ে পাকিস্তানের সর্বোচ্চ উইকেটশিকারি নারী ক্রিকেটার। তিনিই প্রথম এশিয়ান নারী যিনি ১০০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
এই সম্মান পেয়ে সানা মীর আইসিসি এবং তার কোচ, সতীর্থ ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর তিনি নারী খেলোয়াড়দের অধিকার, মানসিক স্বাস্থ্য এবং ক্রীড়াক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণের পক্ষে কাজ করে যাচ্ছেন। একজন খেলোয়াড় হিসেবে সানা মীর সত্যিকার অর্থেই পাকিস্তানি ক্রীড়াঙ্গনের গর্ব। তিনি শুধু পাকিস্তানের নয়, বরং বিশ্বের কোটি কিশোরী মেয়েদের জন্য এক অনুপ্রেরণার প্রতীক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস