ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ-সিঙ্গাপুর মুখোমুখি
জাতীয় স্টেডিয়ামে ফুটবলপ্রেমীদের ঢল
ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ। ম্যাচ শুরুর প্রায় পাঁচ ঘণ্টা আগে থেকেই স্টেডিয়ামের সামনে জমায়েত হতে শুরু করেছেন হাজারো ফুটবল উৎসাহী। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দুপুর ২টা থেকে ৫টার মধ্যে প্রবেশের নির্দেশনা দিলেও দুপুর ১২টার পর থেকেই স্টেডিয়াম চত্বরে দর্শকদের ভিড় বাড়তে দেখা গেছে।
স্টেডিয়ামের ৩ নম্বর গেট দিয়ে দর্শকদের প্রবেশের ব্যবস্থা করা হলেও পল্টন মোড় থেকে শুরু করে স্টেডিয়ামের প্রতিটি প্রবেশপথে ভিড় জমেছে। গত ৪ জুন ভুটানের বিপক্ষে ম্যাচে টিকিট থাকা সত্ত্বেও অনেক দর্শক মাঠে প্রবেশ করতে না পারার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার অনেকে আগে থেকেই স্টেডিয়ামে হাজির হয়েছেন।
ম্যাচের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব, আনসার ও সোয়াট বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। দুপুর থেকেই স্টেডিয়াম এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। গ্যালারিতে দর্শক প্রবেশ শুরু হয় দুপুর আড়াইটার পর থেকে।
এদিকে স্টেডিয়ামের বাইরে বাংলাদেশের জাতীয় পতাকা ও লাল-সবুজ জার্সি বিক্রির ধুম পড়েছে। বায়তুল মোকাররম মসজিদের উত্তর পাশে বাংলাদেশ আল্ট্রাস নামের ফুটবল সমর্থক গোষ্ঠীর সদস্যরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। গত এক সপ্তাহ ধরে তারা বাফুফে ভবনের সামনে তিন হাজার টিকিটের দাবিতে অবস্থান করছিলেন। টিকিট না পেলেও খেলা দেখতে তারা স্টেডিয়ামে হাজির হয়েছেন।
কুমিল্লা থেকে আসা এক দর্শক বলেন, "আগে থেকেই চলে এসেছি, যাতে সময়মতো স্টেডিয়ামে ঢুকতে পারি। এখানে এত ভিড় দেখে খুব ভালো লাগছে।"
দীর্ঘদিন পর বাংলাদেশের মাটিতে জাতীয় দলের ফুটবল ম্যাচ উপলক্ষে এমন জনসমাগম ফুটবলপ্রেমীদের উৎসাহেরই পরিচয় দিচ্ছে। তবে বিকেল ৫টার পর আর কোনো দর্শককে প্রবেশ করতে দেওয়া হবে না বলে বাফুফে জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত