ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
সিঙ্গাপুরের বিপক্ষে সম্ভাব্য একাদশে যারা থাকছেন
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ এশিয়া কাপ বাছাইপর্বে মাঠে নামছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকছে সিঙ্গাপুর।
বাংলাদেশের জন্য এই ম্যাচটি বিশেষভাবে গুরুত্ব বহন করছে, কারণ কানাডার ক্যাভালরি এফসি-তে খেলা মিডফিল্ডার শমিত সোম আজ জাতীয় দলের হয়ে অভিষেক করতে যাচ্ছেন।
রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলা শমিত অনুশীলনে কোচ হাভিয়ের কাবরেরার আস্থা অর্জন করেছেন। সিঙ্গাপুরের বল নিয়ন্ত্রণের ঝোঁকের কারণে বাংলাদেশ আজ রক্ষণাত্মক কৌশলেই মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে শমিত সোম এবং হামজা চৌধুরীকে ডাবল পিভোটে দেখা যেতে পারে, যার ফলে নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে বেঞ্চে রাখা হতে পারে।
এছাড়া আগের ম্যাচে গোল করা সোহেল রানাকেও আজ বেঞ্চে রাখা হতে পারে, তার বদলে মধ্যমাঠে জায়গা পেতে পারেন সৈয়দ কাজেম কিরমানী।
রক্ষণভাগে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। ভুটান ম্যাচে খেলানো চারজন—তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ এবং সাদ উদ্দিন—আবারও রক্ষণ সামলাবেন।
তবে সিঙ্গাপুরের আক্রমণভাগ বেশ সক্রিয় হওয়ায় গোলরক্ষক মিতুল মারমা ও রক্ষণভাগকে হতে হবে সতর্ক এবং ব্যস্ত।
আক্রমণভাগে ফাহামেদুল ইসলাম আগের ম্যাচের মতো লেফট উইংয়ে আবারও শুরুর একাদশে থাকতে পারেন। কোচ তার পারফরম্যান্সে সন্তুষ্ট।
সেন্টার ফরোয়ার্ড হিসেবে রাকিব হোসেনকে দেখা যেতে পারে, যদিও তিনি মূলত উইঙ্গার। রাইট উইংয়ে যদি কাজেম কিরমানী মাঝমাঠে খেলেন, তবে সেখানে মোহাম্মদ ইবরাহিমকে সুযোগ দেওয়া হতে পারে।
তবে আল আমিনও সেন্টার ফরোয়ার্ড হিসেবে শুরুর একাদশে জায়গা পেতে পারেন। সে ক্ষেত্রে রাকিব তার স্বাভাবিক রাইট উইংয়ে খেলবেন এবং ইবরাহিমকে রাখা হবে বদলি হিসেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)