ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
কক্সবাজার সৈকতে ১৬ ঘণ্টায় ৬ জনের ম*রদেহ উদ্ধার
কক্সবাজার সমুদ্র উপকূল থেকে মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে ছয়টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন তিনজন পর্যটক, একজন স্থানীয় বাসিন্দা এবং দুজন অজ্ঞাতনামা ব্যক্তি।
সোমবার (৯ জুন) কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, সদর থানা এলাকা থেকে পাঁচটি এবং রামু উপজেলার হিমছড়ির পেঁচারদ্বীপ এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রোববার বিকেল ৫টার দিকে চট্টগ্রামের ডিসি রোড এলাকার বাসিন্দা মো. রাজিব সি-গাল পয়েন্টে সাগরে গোসলে নামেন। কিছুক্ষণ পরেই তিনি ভেসে যান। গভীর রাত ১টার দিকে তার মরদেহ পাওয়া যায় ডায়াবেটিস পয়েন্টে।
সোমবার দুপুর ২টার দিকে সায়মন বিচ পয়েন্টে রাজশাহীর শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০) গোসলে নেমে স্রোতে তলিয়ে যান। লাইফগার্ড কর্মীরা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে নাজিরারটেক পয়েন্ট থেকে কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়ার বাসিন্দা নুরু সওদাগরের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আগের দিন মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।
একই সময়ে খুরুশকুল এলাকার বাঁকখালী নদীর মোহনা থেকে একটি অজ্ঞাত ও পচনধরা মরদেহ উদ্ধার করে পুলিশ।
রামু থানার ওসি মো. তৈয়বুর রহমান জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হিমছড়ির পেঁচারদ্বীপ এলাকা থেকেও আরও একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সি-সেইফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত বলেন, বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের কারণে সৈকতের বিভিন্ন স্থানে গুপ্ত খাল তৈরি হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ জায়গায় সতর্কবার্তা উপেক্ষা করে গোসলে নামায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?