ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
চ্যাম্পিয়ন হওয়া ছাড়া উপায় নেই, সব ম্যাচ এখন ক্যাবরেরার কাছে ফাইনাল
এএফসি এশিয়ান কাপ ২০২৭-এ জায়গা করে নিতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ছাড়া বাংলাদেশের সামনে আর কোনো পথ খোলা নেই। যদিও এই লক্ষ্য অর্জনের সমীকরণ তেমন জটিল নয়, বাস্তবতা কিন্তু অনেক কঠিন। তাই বাংলাদেশের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবেররা জানিয়েছেন প্রতিটি ম্যাচ খেলতে হবে যেন সেটাই ফাইনাল।
সোমবার ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাবেররা বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের সামনে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অপেক্ষা করছে। সিঙ্গাপুরও জয় চায় আমরাও চাই। এখন প্রতিটি ম্যাচই যেন ফাইনাল।’
প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করার পর গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের পয়েন্ট ১, যা ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের সঙ্গেও সমানভাবে ভাগ হয়েছে। আগামীকাল সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। এই ম্যাচে জয় না এলে এশিয়ান কাপে খেলার আশা অনেকটাই অনিশ্চয়তার মুখে পড়বে।
ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে মূল লড়াইয়ের আগে দল গোছানোর কাজ শেষ করেছেন ক্যাবেররা। তার ভাষায়, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। যদিও সময় ছিল কম তবে ভুটানের বিপক্ষে জয় দলকে আত্মবিশ্বাস জুগিয়েছে। সবাই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
তবে ক্যাবেররা এখনই গ্রুপ চ্যাম্পিয়নের আশা জোর দিয়ে প্রকাশ করছেন না। বরং তিনি বাস্তবতা তুলে ধরে বলেন, ‘এশিয়ান কাপে জায়গা করে নেওয়া খুবই কঠিন কারণ প্রতি গ্রুপ থেকে কেবল একটি দলই যাবে। ভারতের বিপক্ষে আমরা ভালো খেলেছি কিন্তু এখনো উন্নতির জায়গা আছে। সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেতে হলে আরও ভালো করতে হবে।’
প্রাথমিক স্কোয়াডে থাকা ২৬ জনের মধ্যে তিনজনকে বাদ দিতে হবে। তবে কানাডা প্রবাসী হামজা ও সামিত সোম থাকছেন দলে। সামিতের প্রশংসা করে কোচ বলেন, ‘ও খুব দ্রুতই টেকনিক, পরিকল্পনা ও কৌশলের সঙ্গে মানিয়ে নিয়েছে।’
চার দলের পয়েন্ট সমান হওয়ায় প্রতিটি ম্যাচই এখন বাঁচা-মরার লড়াই। সিঙ্গাপুরের বিপক্ষে জয় এলে আবারও উজ্জ্বল হয়ে উঠবে বাংলাদেশের স্বপ্ন, আর হার মানেই পিছিয়ে পড়া। ক্যাবেররার ভাষায়, ‘প্রতিটি ম্যাচই এখন যুদ্ধ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?