ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ওয়ানডে'র পর টি-টোয়েন্টি সিরিজও হারলো ওয়েস্ট ইন্ডিজ
ইংল্যান্ড সফরে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর এবার টি-টোয়েন্টি সিরিজেও একই পরিণতি হলো ক্যারিবিয়ানদের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড।
রোববার (৯ জুন) ব্রিস্টলে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক ইংল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে সবচেয়ে বেশি রান করেন শাই হোপ, ৩৮ বলে ৪৯ রান। জনসন চার্লস ৩৯ বলে করেন ৪৭। শেষদিকে ঝড় তোলেন জেসন হোল্ডার, মাত্র ৯ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি। ইংল্যান্ডের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন লুক উড, যিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ২ উইকেট এবং পান ম্যাচসেরার পুরস্কার।
জবাবে ব্যাট করতে নেমে ইংলিশরা দারুণ ব্যাটিং প্রদর্শন করে। যদিও কেউই ফিফটি পূর্ণ করতে পারেননি, তবে টপ অর্ডারের ধারাবাহিক পারফরম্যান্সে জয় সহজ হয়ে যায়। জস বাটলার করেন ৩৬ বলে ৪৭ রান। হ্যারি ব্রুক ২০ বলে ৩৪, বেন ডাকেট ১৮ বলে ৩০ এবং টম ব্যান্টন করেন ১১ বলে ৩০ রান। জ্যাকব বেথেল মাত্র ১০ বলে করেন ২৬ রানের ক্যামিও ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আলজারি জোসেফ ৪৫ রান দিয়ে তুলে নেন ২টি উইকেট।
সফরে এখন পর্যন্ত জয়হীন ক্যারিবিয়ানরা প্রথম ওয়ানডেতে হেরেছিল ২১ রানে। এই ম্যাচে হেরে টি-টোয়েন্টি সিরিজটিও হারলো ২-০ ব্যবধানে। তৃতীয় ও শেষ ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)