ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
জাতীয় স্টেডিয়ামে বাড়তি নিরাপত্তা, মাঠ পাহারায় সোয়াট
চার বছর পর আন্তর্জাতিক ফুটবল ফিরেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ৪ জুন ভুটানের বিপক্ষে বাংলাদেশ ২-০ গোলে জয় পেলেও ম্যাচটি মাঠের ভেতরে-বাইরে বিশৃঙ্খলায় ম্লান হয়। গেট ভেঙে ঢুকে পড়েন অসংখ্য দর্শক, এমনকি তিনজন সমর্থক মাঠেও প্রবেশ করেন।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ১০ জুন বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন, সোমবার (৯ জুন) স্টেডিয়ামের গেট ও ভেতরের বিভিন্ন জায়গা পুলিশের বিশেষ ইউনিট সোয়াট স্টেডিয়ামে মহড়া দেবে। পরদিন ম্যাচ চলাকালেও স্টেডিয়ামের নিরাপত্তায় থাকবে এই ইউনিট।
বসুন্ধরা কিংস অ্যারেনায় অতীতে নিরাপত্তা ঘাটতির কারণে জরিমানার মুখে পড়েছিল বাফুফে। তাই এবার জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবলের প্রত্যাবর্তনের ম্যাচে কোনো ঝুঁকি নিতে চায় না ফেডারেশন। গোলাম গাউস বলেন, "ভুটান ম্যাচের তুলনায় এবার নিরাপত্তা ও ব্যবস্থাপনায় আরও বেশি জনবল যুক্ত করা হয়েছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস