ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বন্যার্তদের জন্য ১৫০০ ঘর নির্মাণ করল আস-সুন্নাহ ফাউন্ডেশন
গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১৫০০টি ঘর নির্মাণ করেছে মানবিক ও দাতব্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৮৫ হাজার টাকা।
রোববার (৮ জুন) এক ফেসবুক পোস্টে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ এ তথ্য জানান। তিনি একটি নির্মিত ঘরের ছবি শেয়ার করে জানান, প্রতিটি ঘরের আয়তন ১৯ ফুট বাই ১৮.৫ ফুট। ঘরগুলোতে রয়েছে দুটি শোবার ঘর, একটি ড্রইংরুম, একটি ছোট বারান্দা, একটি দরজা ও পাঁচটি জানালা।
ঘর নির্মাণে টেকসই ও মানসম্মত উপকরণ ব্যবহার করা হয়েছে। ছাদে ব্যবহার করা হয়েছে উন্নতমানের ইন্ডাস্ট্রিয়াল টিন, যার নিচে দেওয়া হয়েছে গরম-শীত প্রতিরোধক ফোম। কাঠামোতে ব্যবহার করা হয়েছে মরিচা প্রতিরোধক জিপি বক্স।
জানালায় ব্যবহৃত হয়েছে ২২ গেজের শীট, ৩ মিলিমিটার পুরু ফ্রেম বার ও এঙ্গেল এবং ১০ মিলিমিটার পুরু স্কয়ার বারের গ্রিল।
শায়খ আহমাদুল্লাহ জানান, দরপত্রের মাধ্যমে নির্ভরযোগ্য নির্মাণ প্রতিষ্ঠানগুলোকে কাজ দেওয়া হলেও প্রতিটি উপকরণ ফাউন্ডেশন নিজে কিনে দিয়েছে এবং নির্মাণ প্রক্রিয়া সর্বক্ষণিক তদারকি করেছে তাদের টিম।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ফেনীসহ দেশের কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দেয়। ক্ষতিগ্রস্তদের সহায়তায় শুরু থেকেই পাশে দাঁড়ায় আস-সুন্নাহ ফাউন্ডেশন। পরবর্তীতে বন্যার্তদের পুনর্বাসনের অংশ হিসেবে এসব ঘর নির্মাণ করে সংস্থাটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি