ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
৩০ শতাংশ শেয়ার ধারণ: এক কোম্পানির শেয়ার কিনলেন উদ্যোক্তারা
দেশের শেয়ারবাজারে দীর্ঘদিনের মন্দা পরিস্থিতি এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর কঠোর নির্দেশনার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ ঘটনা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। সম্প্রতি বিএসইসি তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ করার নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনার মধ্যেই মৌলভিত্তির কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যারের উদ্যোক্তা-পরিচালকরা বাজার থেকে প্রয়োজনের বেশি শেয়ার কিনে নিয়েছেন।
জানা গেছে, অ্যাপেক্স ফুটওয়্যারের প্রতিষ্ঠাতা মঞ্জুর এলাহির মৃত্যুর পর তার ১১ লাখ ৫০ হাজার ৪৯৫টি শেয়ার তার দুই ছেলের নামে হস্তান্তর করা হয়। এই প্রক্রিয়ার মধ্যে ৩০ এপ্রিল ২০২৫ তারিখে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত শেয়ার ধারণের পরিমাণ হঠাৎ করে ২৯.৫০ শতাংশে নেমে যায়। যার ফলে বিএসইসির ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ নির্দেশনাটি লংঘিত হয়।
এরপর কোম্পানির সম্মিলিত শেয়ারের শর্ত পূরণের বাধ্যবাধকতা নিশ্চিত করতে অ্যাপেক্স ফুটওয়্যারের উদ্যোক্তা পরিচালকরা দ্রুত তৎপর হয়ে উঠেন এবং বাজার থেকে প্রয়োজনীয় শেয়ার সংগ্রহ করে নেন। এরফলে ৩১ মে ২০২৫ তারিখে কোম্পানিটিতে উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত শেয়ার ধারণের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৩১.৫৪ শতাংশে। একই সময়ে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ২৬.৪৫ শতাংশ থেকে কমে ২৬.৭২ শতাংশে এবং সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ৪৪.০৫ শতাংশ থেকে কমে ৪১.৭৪ শতাংশে দাঁড়ায়।
অ্যাপেক্স ফুটওয়্যারের উদ্যোক্তা পরিচালকদের এমন উদ্যোগ দেশের শেয়ারবাজারের জন্য সত্যিই অনুকরণীয় দৃষ্টান্ত। অ্যাপেক্স ফুটওয়্যারের উদ্যোক্তা পরিচালকদের মতো যদি অন্যান্য কোম্পানির উদ্যোক্তারাও বিএসইসির সময়োচিত নির্দেশনাটি পরিপালনে এগিয়ে আসেন, তাহলে বাজারে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় যুগান্তকারী পরিবর্তন দেখা যাবে। এতে কেবল শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থাই বাড়বে না, একটি সুস্থ ও স্থিতিশীল শেয়ারবাজার গঠনের পথও সুগম হবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)