ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
নেগেটিভ ইক্যুইটির প্রভিশন পরিকল্পনায় সময় বৃদ্ধি
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নেগেটিভ ইক্যুইটি বা আনরিয়ালাইজড লসের বিপরীতে প্রভিশন সংরক্ষণের জন্য সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য কর্মপরিকল্পনা জমা দেওয়ার সময়সীমা আরও তিন মাস বাড়িয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিএসইসির ৯৬৫তম কমিশন সভায় চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এমন সিদ্ধান্ত গৃহীত হয় বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারদের গ্রাহকের মার্জিন অ্যাকাউন্টে সৃষ্ট নেগেটিভ ইক্যুইটি এবং নিজস্ব পোর্টফোলিও বা ডিলার অ্যাকাউন্টে আনরিয়ালাইজড লসের জন্য প্রভিশন সংরক্ষণের উদ্দেশ্যে বোর্ড অনুমোদিত একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা বিএসইসিতে জমা দেওয়ার সময় ৩০ জুন থেকে বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) অনুরোধে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শর্ত পূরণে ব্যর্থতার পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, যারা এরই মধ্যে বোর্ড অনুমোদন ছাড়া কর্মপরিকল্পনা জমা দিয়েছেন, তাদেরও পুনরায় বোর্ড অনুমোদনসহ পরিকল্পনাটি ৩০ সেপ্টেম্বরের মধ্যে কমিশনে জমা দিতে হবে।
অন্যদিকে, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) আবেদনের প্রেক্ষিতে বার্ষিক বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি নির্ধারণের জন্য কাট-অফ তারিখ ৩১ আগস্ট এবং ভাউচার প্রস্তুতির সময়সীমা ১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)