ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবির হলে ইলেকট্রিক সাইকেল পাম্পার স্থাপন করলেন শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসিম উদ্দীন হলে ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক সাইকেল পাম্পার স্থাপন করেছেন হলের আবাসিক শিক্ষার্থী হিজবুল্লাহ আল হিজুল।
রবিবার (৩ আগস্ট) হলের প্রধান গেইটের পাশে এই পাম্পার স্থাপন করেন তিনি। হিজবুল্লাহ ঢাবির আরবি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
হিজবুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে হলে সাইকেল পাম্প দেওয়ার কোনো ব্যবস্থা ছিলো না। শিক্ষার্থীদের অনেক দূরে গিয়ে সাইকেলের চাকায় পাম্প দেওয়া লাগতো। পরে একটা এনালগ পাম্পার দেওয়া হলেও এটি বারবার নষ্ট হয়ে যায়। ফলে শিক্ষার্থীদের নানা ভোগান্তি পোহাতে হয়।
তিনি বলেন, এসব কিছু বিবেচনা করে কয়েকজন শিক্ষার্থীর পরামর্শে হলের শিক্ষার্থীদের সুবিধার্থে এই উদ্যোগ গ্রহণ করি। শিক্ষার্থীরা এটাকে খুবই ইতিবাচকভাবে গ্রহণ করেছে৷ সবসময় এভাবে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে চাই।
তার এ উদ্যোগ হলের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এ প্রসঙ্গে হলের শিক্ষার্থী হামিদুর রহমান বলেন, সাইকেলে হাওয়া দেওয়ার জন্য হেঁটে পলাশী বা দূরে কোথাও যাওয়া খুবই কষ্টের কাজ। পূর্বে যেটা দেওয়া হয়েছিলো সেটা কয়েকদিন পরেই নষ্ট হয়ে যেতো। এবার যেহেতু ইলেকট্রিক দেওয়া হয়েছে। আশা করি সবাই উপকৃত হবে।
আরেক শিক্ষার্থী মইনুল মুরসালিন বলেন, ছাত্রদের দুর্দশা চিরতরে কমাতে সবচেয়ে প্রশংসনীয় উদ্যোগ এটি। এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)