ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
মন্দাবাজারেও শেয়ার বেচলেন তিন কোম্পানির উদ্যোক্তারা
দেশের শেয়ারবাজারে দীর্ঘমেয়াদী মন্দা পরিস্থিতির মধ্যেই কিছু উদ্যোক্তা-পরিচালকের শেয়ার বিক্রির ঘটনা সামনে এসেছে। সদ্য প্রকাশিত তথ্যমতে, তিনটি তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তারা নিজেদের কোম্পানির শেয়ার বিক্রি করেছেন। যা বিনিয়োগকারীদের মধ্যে সমালোচনা তৈরি করেছে। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, এতে উদ্বেগের কোনো কারণ নেই।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব শেয়ার বিক্রির পরও কোম্পানিগুলোর ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা নির্ধারিত ন্যূনতম উদ্যোক্তা শেয়ার ধারণের শর্ত ভঙ্গ হয়নি। বরং উদ্যোক্তাদের এই লেনদেনকে বাজারে তাদের সক্রিয় উপস্থিতির ইঙ্গিত হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। এতে কোম্পানিগুলোর প্রতি তাদের মনোযোগ ও দায়বদ্ধতার প্রকাশ ঘটেছে বলে মনে করেন তাঁরা।
বাজার বিশেষজ্ঞদের মতে,স্বচ্ছতা বজায় রেখে উদ্যোক্তাদের শেয়ার কেনাবেচা হলে তা বাজারের জন্য ইতিবাচক বার্তা দেয়। এটি কোম্পানির পরিচালনায় জবাবদিহিতা এবং নীতিনিষ্ঠতা বাড়ায়, যা বিনিয়োগকারীদের আস্থা তৈরিতেও সহায়ক হয়।
তাঁরা মনে করেন, এই ধরনের নিয়ন্ত্রিত এবং স্বাভাবিক লেনদেন একটি সুস্থ বাজার পরিবেশ গঠনে সহায়ক এবং দীর্ঘমেয়াদে বাজারের স্থিতিশীলতা ও সম্ভাব্য পুনরুদ্ধারে ভূমিকা রাখে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও আমারস্টক সূত্রে জানা গেছে, গত মে মাসে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে অল্প সংখ্যক কোম্পানি তাদের শেয়ার ধারণের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। এরমধ্যে তিনটি কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের তাদের মালিকানাধীন কোম্পানির কিছু শেয়ার বিক্রি করতে দেখা গেছে। কোম্পানিগুলো হলো: লাফার্জহোলসিম, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং তশরিফা ইন্ডাস্ট্রিজ।
লাফার্জহোলসিম
৩০ এপ্রিল লাফার্জহোলসিমে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৬৩.৮৩ শতাংশ। যা ৩১ মে কমে দাঁড়িয়েছে ৬৩.৬৫ শতাংশে। আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ২১.১২ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২১.৪১ শতাংশে এবং সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ১২.২২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১২.১২ শতাংশে।
স্ট্যান্ডার্ড ব্যাংক
৩০ এপ্রিল স্ট্যান্ডার্ড ব্যাংকে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৩৪.৯০ শতাংশ। যা ৩১ মে কমে দাঁড়িয়েছে ৩২.৯০ শতাংশে। আলোচ্য সময়ে সরকারি শেয়ার শুন্য শতাংশ থেকে ৩.৫৭ শতাংশে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ২৯.৬১ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ২৭.৪৯ শতাংশে এবং সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ৩৫.৪০ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৯৬ শতাংশে।
তশরিফা ইন্ডাষ্ট্রিজ
৩০ এপ্রিল তশরিফা ইন্ডাষ্ট্রিজে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৪৩.৪২ শতাংশ। যা ৩১ মে কমে দাঁড়িয়েছে ৪৩.১২ শতাংশে। আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ২৪.১২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ২২.২৭ শতাংশে এবং সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ৩২.৪৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৪.৬১ শতাংশে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)