ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভুটান দল বিদায়, রাতে ঢাকায় পৌঁছাবে সিঙ্গাপুর দল
ঈদের দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অত্যন্ত ব্যস্ত সময় কাটছে। আজ ভোরে ভুটান বাংলাদেশ ছেড়েছে। আবার রাত সাড়ে দশটার দিকে সিঙ্গাপুর আসছে। ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকায় স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে সফরকারী দল।
সিঙ্গাপুর ঢাকায় আসছে ৪২ জনের বহর নিয়ে। বাফুফে সুত্রে এমনটাই জানা গেছে। আন্তর্জাতিক টুর্নামেন্টে ফুটবলের চুড়ান্ত স্কোয়াড ২৩ জনের। ট্যাকনিক্যাল স্টাফ, কর্মকর্তা মিলিয়ে আরো ১৯ জন।
জাতীয় দলের সফরে ট্যাকনিক্যাল স্টাফের সংখ্যা থাকে বেশি ফুটবলে উন্নত দেশগুলোতে। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলো সাধারণত কোনো ম্যাচ বা টুর্নামেন্ট খেলতে গেলে ৩০-৩২ জনের কন্টিনজেন্ট হয়। কোচিং স্টাফের পাশাপাশি অনেক সময় সমপরিমাণ কর্মকর্তা দলের সঙ্গী হওয়া এই অঞ্চলের ফুটবলের অলিখিত সংস্কৃতি।
সিঙ্গাপুরের ম্যানেজার দল আসার আগেই ঢাকায় এসেছেন। তিনি অনুশীলন ও ম্যাচ ভেন্যুর সুযোগ-সুবিধা আজ পরখ করছেন। ৪২ জনের বহর হলেও আবাসান ও অন্যান্য ব্যয় বাফুফের করতে হচ্ছে না। স্বাগতিক হিসেবে বাফুফে শুধু বাস দিয়ে লজিস্টিক সাপোর্ট দেবে শুধু।
বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচ খেলতে ভারতের শিলংয়ে পাঁচ দিন আগে পৌঁছে মাঠ নিয়ে বিড়ম্বনায় পড়েছিল। সিঙ্গাপুর বাংলাদেশের মতো ভুল করেনি। আন্তর্জাতিক নিয়মানুযায়ী ৪৮ ঘন্টার কিছু সময় আগে ঢাকায় আসছে সিঙ্গাপুর। সোনারগাঁও হোটেলে থাকবে সিঙ্গাপুর দল। দেশ ছাড়ার আগে তারা মালদ্বীপের সঙ্গে প্রীতি ম্যাচ খেলছে গত পরশু দিন। ৩-১ গোলের জয়ের সুবাস নিয়ে ঢাকায় রওনা হয়েছে৷
আগামীকাল উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিকেলে বাফুফ সিঙ্গাপুরের অনুশীলন ব্যবস্থা করছে। পরশু দিন নিয়মানুযায়ী সফরকারীরা ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)