ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
করোনার নতুন প্রজাতি শনাক্ত, মহামারির শঙ্কায় বিজ্ঞানীরা
বিশ্বজুড়ে করোনাভাইরাসের ভয়াল থাবা থেকে এখনো পুরোপুরি মুক্তি মেলেনি। এর মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে চীনের একটি নতুন করোনা প্রজাতি—HKU5-CoV-2।
চীনা বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এই ভাইরাসটির জেনেটিক মিউটেশনে সামান্য পরিবর্তন এলেই এটি অত্যন্ত সংক্রামক ও প্রাণঘাতী রূপ নিতে পারে। এর ফলে ফের সৃষ্টি হতে পারে বৈশ্বিক অতিমারীর ঝুঁকি।
চীনা গবেষকরা বলছেন, নতুন HKU5-CoV-2 স্ট্রেইনটি যদি মানুষের শরীরে প্রবেশের ক্ষমতা অর্জন করে, তবে তা দ্রুত ছড়িয়ে পড়বে এবং ব্যাপক মৃত্যুর কারণ হতে পারে। এমনকি বিশ্বকে ফের লকডাউন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। এই ভাইরাসটি মূলত মার্স (MERS) গোত্রের বলে মনে করা হচ্ছে, যা অতীতে এক-তৃতীয়াংশ রোগীর মৃত্যুর কারণ হয়েছিল।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ও ভাইরোলজিস্ট ড. মাইকেল লেটকো জানান, HKU5-CoV-2 ভাইরাসের স্পাইক প্রোটিনে হালকা মিউটেশন হলেই এটি মানবদেহের ACE-2 রিসেপ্টর কোষে সহজেই প্রবেশ করতে পারবে, যা করোনাভাইরাসের মতো দ্রুত সংক্রমণের পথ খুলে দেবে।
এদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ইতোমধ্যেই করোনা সংক্রমণ বাড়ছে। ভারতে সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৫ হাজার ৩৬৪ জন। গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে কেরালায়। এরপর রয়েছে দিল্লি ও গুজরাট। পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৬ জন।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ভারতে যে ভ্যারিয়েন্টগুলো (যেমন NB.1.8.1 এবং JN.1) ছড়াচ্ছে, সেগুলোর মারণক্ষমতা তুলনামূলকভাবে কম হলেও নতুন HKU5-CoV-2 যদি মানবদেহে সংক্রমণ ঘটাতে সক্ষম হয়, তবে পরিস্থিতি দ্রুতই ভয়াবহ রূপ নিতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এখনো ভাইরাসটির বিষয়ে আনুষ্ঠানিক সতর্কতা জানায়নি। তবে চীনা বিজ্ঞানীদের এই পর্যবেক্ষণ নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে প্রয়োজন সতর্কতা, নজরদারি এবং পূর্বপ্রস্তুতি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে