ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচনের জন্য এপ্রিল মাস অনুপযুক্ত : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়। তিনি বলেন, রোজা, গরম আবহাওয়া এবং পাবলিক পরীক্ষার কারণে এপ্রিল মাস নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অনুপযুক্ত।
শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল আরও বলেন, “সরকার যে সময় নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করেছে তা জনআকাঙ্ক্ষার প্রতিফলন নয়। বিষয়টি নিয়ে গভীর চিন্তা-ভাবনা করা হয়নি। ডিসেম্বরে নির্বাচন হলে তা জাতির জন্য বেশি উপযোগী হবে।”
এর আগে, বিএনপির কেন্দ্রীয় নেতারা দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জানান আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই ঘোষণার প্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতার কথা বললেও তা বাস্তবে প্রতিফলিত হয়নি। তারা একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবেই এ সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে দেশের জনগণের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে।
এর আগে শুক্রবার রাত ৯টা থেকে দুই ঘণ্টাব্যাপী বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান