ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
মুনাফা বেড়েছে বিবিধ খাতের ৬ কোম্পানির
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৫টি কোম্পানির মধ্যে ১০টি তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে মুনাফা বেড়েছে ৬ কোম্পানির। বিপরীতে কমেছে ৪টি কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- আমান ফিড, আরামিট, বার্জার পেইন্টস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি, ইনডেক্স এগ্রো এবং খান ব্রাদার্স।
আমান ফিড
চলতি অর্থবছরে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১২ পয়সা। আগের বছর একই সময় শেয়ারপ্রতি লোকসান ছিল ১১ পয়সা।
প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৩৯ পয়সা।
আরামিট
চলতি অর্থবছরে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৩ পয়সা। আগের বছর একই সময় শেয়ারপ্রতি ইপিএস ছিল ৫২ পয়সা।
প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময় শেয়ার প্রতি লোকসান ছিল ৪৩ পয়সা।
বার্জার পেইন্টস
চলতি অর্থবছরে তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২০ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ১৮ টাকা ৩০ পয়সা।
প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (এপ্রিল-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি ইপিএস হয়েছে ৫৩ টাকা ২৬ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৪৯ টাকা ৩৮ পয়সা।
বাংলাদেশ শিপিংকর্পোরেশন-বিএসসি
চলতি অর্থবছরে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৯৫ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৪ টাকা ৪৭ পয়সা।
প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ টাকা ৩৮ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ১১ টাকা ৫ পয়সা।
ইনডেক্স এগ্রো
চলতি অর্থবছরে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৬ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ১ টাকা ১৪ পয়সা।
প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৩ টাকা ২৪ পয়সা।
খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ
চলতি অর্থবছরে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ পয়সা। আগের বছর একই সময় শেয়ারপ্রতি লোকসান ছিল ২ পয়সা।
প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ পয়সা। আগের বছর একই সময় শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ পয়সা।
বাজার সংশ্লিষ্টদের মতে, মুনাফা বৃদ্ধির এই চিত্র সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও কোম্পানিগুলোর দক্ষ ব্যবস্থাপনা ও টেকসই ব্যবসায়িক কৌশলের প্রতিফলন। বিশেষ করে উৎপাদনশীলতা, খরচ নিয়ন্ত্রণ এবং বিক্রয় কার্যক্রমে উন্নতি আনতে পারা কোম্পানিগুলো ভালো ফলাফল অর্জন করেছে।
এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। এটি কোম্পানিগুলোর সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মানদণ্ডে উত্তরণের ইঙ্গিত দেয়। সঠিক তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে এ ধরনের প্রতিবেদন, যা শেয়ারবাজারে আস্থা পুনঃপ্রতিষ্ঠা ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)