ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ঈদযাত্রায় আগের শাসনামলের চিত্র দেখছেন রিজভী
আওয়ামী লীগ আমলের মতো কষ্ট না হলেও ঈদযাত্রায় এবারও দুর্ভোগ কমেনি। অতিরিক্ত ভাড়ার সঙ্গে এখনও চাঁদাবাজি ও আগের শাসনামলের দখলদারিত্বের চিত্র স্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার (০৬ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, "এখনও পরিবহন সেক্টরে আওয়ামী লীগের দোসরদের অবস্থান থাকায় নানামুখী অস্থিরতা তৈরি হচ্ছে।"
দলীয় পরিচয় না দেখে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, "ঢাকা এখন ছিনতাইয়ের রাজ্যে পরিণত হয়েছে। মানুষকে শঙ্কামুক্ত করতে সরকারের ব্যাপক কোন উদ্যোগ নেই। এ কারণে নির্বাচিত সরকারের খুব প্রয়োজন।"
তিনি আরও বলেন, "সারাদেশে ছিনতাই, ডাকাতি ও অপহরণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। গত আগস্ট থেকে চলতি মার্চ পর্যন্ত প্রায় ১৪ হাজার অপরাধ সংঘটিত হয়েছে। পুলিশ এখনও প্রো-অ্যাকটিভ ভূমিকা নিচ্ছে না। মব ভায়োলেন্স বেড়েছে।"
রুহুল কবির রিজভী বলেন, "ঈদের সময়েও রাজধানী থেকে বের হওয়া যাত্রীবাহী গাড়িগুলো গন্তব্যে পৌঁছাতে ৫ থেকে ১০ ঘণ্টা বিলম্বিত হচ্ছে। ২০-২৫ কিলোমিটার দীর্ঘ যানজটে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এর ওপর অতিরিক্ত ভাড়া আদায় এখন নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা