ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ভুটানকে ২-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দারুণ ফর্মে থাকা বাংলাদেশ ২-০ গোলে পরাজিত করেছে ভুটানকে। দুর্দান্ত হেডে গোল করে ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে দেন ইংলিশ লিগে খেলা তারকা হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধে দলের লিড দ্বিগুণ করেন সোহেল রানা।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ নিয়ন্ত্রণে ছিল। খেলার মাত্র ৬ মিনিটেই অধিনায়ক জামাল ভূঁইয়ার নেওয়া কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে স্বাগতিকদের উড়ন্ত সূচনা এনে দেন হামজা। এই গোল পুরো দলকে উজ্জীবিত করে তোলে।
দ্বিতীয়ার্ধে সোহেল রানা একক নৈপুণ্যে গোল করে ব্যবধান বাড়ান। তার নেওয়া বুলেট গতির শটে পরাস্ত হন ভুটানের গোলরক্ষক। এর ফলে প্রতিপক্ষের জন্য ম্যাচে ফেরা আর সম্ভব হয়নি। যদিও বাংলাদেশ আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিশ্চিত হয়।
এই ম্যাচ ঘিরে কোচ হ্যাভিয়ের কাবরেরার একাদশ নির্বাচন নিয়ে আগেই নানা আলোচনা ছিল। তবে তিনি সন্দেহ দূর করে একাদশে রাখেন ইংল্যান্ডপ্রবাসী হামজা চৌধুরী এবং ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামকে। ভারতের বিপক্ষে অভিষেকের পর আজকের ম্যাচে নিজেকে প্রমাণ করলেন হামজা।
আগামী ১০ জুন বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের। এই জয়ের আত্মবিশ্বাস নিয়ে সেদিকে তাকিয়ে আছে পুরো দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)