ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
লেনদেন চাঙা করতে আপ্রাণ চেষ্টা ৮ কোম্পানির
আজ (৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর প্রধান সূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্টের বেশি বেড়ে ৪ হাজার ৭০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচক বৃদ্ধি বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি এনে দিলেও লেনদেনের পরিমাণ তুলনামূলকভাবে কম ছিল। দিনশেষে ডিএসইতে মোট ২২৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসের ২২৯ কোটি টাকার লেনদেনের চেয়ে কিছুটা কম।
এই মিশ্র প্রবণতার মধ্যেও লেনদেনের নেতৃত্বে ছিল 'এ' ক্যাটাগরির শেয়ার, কারণ আজকের লেনদেন তালিকায় শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টিই ছিল ‘এ’ ক্যাটাগরির শেয়ার। যা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা এবং নির্ভরযোগ্যতার ইঙ্গিত দেয়। সাধারণত 'এ' ক্যাটাগরির শেয়ারগুলো তুলনামূলকভাবে বৃহৎ এবং প্রতিষ্ঠিত কোম্পানিগুলোকে প্রতিনিধিত্ব করে, যাদের আর্থিক ভিত্তি শক্তিশালী থাকে। আজকের এই প্রবণতা থেকে বোঝা যায় যে, বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ শেয়ারের পরিবর্তে স্থিতিশীল এবং নির্ভরযোগ্য শেয়ারের দিকে ঝুঁকছেন।
লেনদেনের শীর্ষে থাকা ‘এ’ ক্যাটাগরির কোম্পানি ৮টি হলো- ব্র্যাক ব্যাংক, লাভেলো আইস্ক্রিম, ফাইন ফুডস, স্কয়ার ফার্মা, উত্তরা ব্যাংক, বিচ হ্যাচারি, মালেক স্পিনিং এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। আজ ডিএসইতে ব্যাংকটির ২২ কোটি ২৮ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে ব্যাংকটির প্রতিটি শেয়ার ৪৯ টাকায় লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ লাভেলো আইস্ক্রিমের ১৮ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৮৮ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ১০ কোটি ৫৮ লাখ ১৫ হাজার টাকার শেয়াার লেনদেন হয়েছে। দিনশেষে কোম্পানিটির শেয়ার দর ছিল ২২৭ টাকা ৬০ পয়সা।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- স্কয়ার ফার্মার ৭ কোটি ৭৮ লাখ ২৩ হাজার টাকা, উত্তরা ব্যাংকের ৬ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার টাকা, বিচ হ্যাচারির ৪ কোটি ৩১ লাখ ৩১ হাজার টাকা, মালেক স্পিনিংয়ের ৩ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৩ কোটি ৫৭ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)