ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ‘বি’ ক্যাটাগরির ৭ শেয়ার
ঈদুল আযহার আগে শেষ কার্যদিবস বুধবার (০৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)-তে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২৭৭টির দর বেড়েছে। এই দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টিই ছিল ‘বি’ ক্যাটাগরির শেয়ার। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
‘বি’ ক্যাটাগরির ৭ শেয়ার হলো- সোনারগাঁও টেক্সটাইল, এস আলম কোল্ড রোল্ড স্টিল, তিতাস গ্যাস, সানলাইফ ইন্স্যুরেন্স, এমএল ডাইং, এইচআর টেক্সটাইল এবং শাইনপুকুর সিরামিকস।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে সোনারগাঁও টেক্সটাইলের। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৯.৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকা ৩০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিলের। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৯.২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকা ২০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ ১ টাকা ৩০ পয়সা বা ৭.৩৪ শতাংশ দর বেড়েছে তিতাস গ্যাসে। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৯ টাকায় লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- সানলাইফ ইন্স্যুরেন্সের ৪ টাকা ২০ পয়সা বা ৭.১১ শতাংশ, এমএল ডাইংয়ের ৫০ পয়সা বা ৫.৮১ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১ টাকা ২০ পয়সা বা ৫.১১ শতাংশ এবং শাইনপুকুর সিরামিকসের ১ টাকা বা ৪.৮৩ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)