ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
চাপ বাড়লেও মহাসড়কে শৃঙ্খলা, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ
প্রিয়জনের টানে ঈদুল আজহার আগে রাজধানী ছাড়ছে মানুষ। উত্তরের পথে যাত্রা করা যাত্রীদের ঢল নেমেছে সিরাজগঞ্জের মহাসড়কে। যমুনা সেতুর পশ্চিম প্রান্ত হয়ে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়লেও মহাসড়কে যানজট নেই—এটাই স্বস্তির বড় কারণ।
বুধবার (৪ জুন) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কড্ডার মোড়, মুলিবাড়ি চেকপোস্ট, নলকা এবং হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দেখা গেছে স্বাভাবিক যান চলাচল। যাত্রীবাহী বাস ছাড়াও খোলা ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলেও বাড়ি ফিরছে মানুষ। শেষ মুহূর্তের ঈদযাত্রায় এসব যানবাহনে যাত্রীর সংখ্যা বেড়েছে কয়েকগুণ, তবুও যানজট বা ধীরগতির ভোগান্তি নেই।
যাত্রীদের অনেকে জানান, অন্যান্য বছর যেভাবে ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে আটকে থাকতে হতো, এবার সেরকম পরিস্থিতি নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তায় যাত্রাপথ অনেকটাই শৃঙ্খলিত।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে পার হয়েছে প্রায় ৩৬ হাজার যানবাহন, এবং টোল আদায় হয়েছে ২৮ কোটি ৮৬ লাখ টাকা। সময়ের সঙ্গে যানবাহনের চাপ বাড়লেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে।
তবে মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলার যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পুরোপুরি। বড় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে এসব যান। প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও এ সমস্যা থেকে পুরোপুরি মুক্তি মেলেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী