ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
বিদেশফেরত যাত্রীদের মোবাইল আনার নতুন নিয়ম
বিদেশফেরত যাত্রীদের জন্য মোবাইল ফোন ও অন্যান্য পণ্য আনার ক্ষেত্রে ব্যাগেজ রুলসে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে একজন যাত্রী বছরে একবার শুল্ক ও করমুক্তভাবে একটি নতুন মোবাইল ফোন দেশে আনতে পারবেন।
মঙ্গলবার (০৩ জুন) এনবিআরের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ দুইটি ব্যবহৃত মোবাইল ফোন এবং বছরে একবার একটি নতুন মোবাইল ফোন বিনা শুল্কে দেশে নিয়ে আসার সুযোগ পাবেন। তবে এই সীমা অতিক্রম করলে প্রচলিত বিধিমালা অনুযায়ী শুল্ক ও কর পরিশোধ করতে হবে।
এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিদেশি পাসপোর্টধারী যাত্রীরা এক লিটার পর্যন্ত মদ বা মদজাতীয় পানীয় (যেমন: স্পিরিট, বিয়ার) শুল্ক ও কর ছাড়া আমদানি করতে পারবেন। তবে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য এই সুবিধা প্রযোজ্য নয়—তাদের ক্ষেত্রে মদ আমদানি নিষিদ্ধ।
এনবিআর-এর নতুন নিয়মে আরও উল্লেখ করা হয়েছে, যাত্রীরা বুকিং, হ্যান্ডক্যারি ও অন্যান্য লাগেজসহ সর্বোচ্চ ৬৫ কেজি ওজনের পণ্য সঙ্গে আনতে পারবেন। এই সীমা অতিক্রম করলে অতিরিক্ত পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে।
এনবিআরের কর্মকর্তারা বলছেন, ব্যাগেজ রুলস হালনাগাদ করার মূল উদ্দেশ্য হলো যাত্রীদের জন্য শুল্ক সুবিধার সীমা স্পষ্ট করা এবং শুল্ক ফাঁকি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ